নির্বাচন নিয়ে আলোচনার পর আইসিইউতে চেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ২১:০৩আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:০৩

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলো জেমানকে আইসিইউতে নেওয়া হয়েছে। রবিবার দেশটির নির্বাচন নিয়ে পপুলিস্ট প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিচের সঙ্গে আলোচনার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

৭৭ বছরের মিলো জেমান বর্তমানে রাজধানী প্রাগের সেন্ট্রাল মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তার চিকিৎসক মিরোস্লাভ জাভোরাল এই তথ্য জানিয়েছেন।

মিরোস্লাভ জাভোরাল বলেন, প্রেসিডেন্ট আগে থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। নতুন করে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাগের পশ্চিমে লেনিতে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স পুলিশ এসকর্ট ও কয়েকটি লিমোজিন নিয়ে কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে।

গত কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন মিলো জেমান।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি