সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে ফ্রান্সে সৌদির নাগরিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:১০

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত অন্যতম সন্দেহভাজন এক সৌদির নাগরিককে প্যারিস থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার খালেদ আয়েধ আল ওতাইবি নামের ওই ব্যক্তি প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে গ্রেফতার হন। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাংবাদিক খাশোগি হত্যায় জড়িতে যেই ২৬ জনকে পুলিশ খুঁজছে, খালেদ আয়েদ তাদের মধ্যে অন্যতম। ৩৩ বছর বয়সী এই ব্যক্তি এক সময় সৌদির রাজ পরিবারের রক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তাকে বিচার বিভাগে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে তুরস্কে প্রত্যর্পন করা হতে পারে।

২০১৮ সালের অক্টোবরে সৌদি সরকারের এই কট্টর সমালোচক তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। তখন মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন জানায়, সাংবাদিক খাশোগিকে বেপোরোয়াভাবে হত্যা করা হয়। অন্যদিকে তুরস্ক অভিযোগ করে, সৌদি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ভাড়াটে খুনিদের দ্বারা নিহত হন তিনি।

আলোচিত এই হত্যাকাণ্ডে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে হয়েছে বলে অভিযোগ ওঠে। এখনও জামাল খাশোগির মরদেহ পাওয়া যায়নি।

এ ঘটনায় সৌদি আরবের আদালত ২০১৯ সালে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। এদের মধ্যে পাঁচজনকে হত্যায় সরাসরি জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেয়া হয়।

পরে তাদের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে ২০ বছরের কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। অন্য তিন আসামীকে এই অপরাধ গোপন করার দায়ে সাত থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়।

/এলকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী