ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টার খবর অস্বীকার রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৩

ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টার খবর অস্বীকার করেছে রাশিয়া। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্যের এ সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

যুক্তরাজ্যের দাবি, রুশপন্থী হিসেবে পরিচিত ইউক্রেনের সাবেক এমপি ইয়েভগেন মুরাইয়েভ-কে দেশটির ক্ষমতায় বসানোর চেষ্টা করছে রাশিয়া। এর অংশ হিসেবে এরইমধ্যে ইউক্রেনের সাবেক রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রুশ গোয়েন্দারা।

শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন দাবির এক দিনের মাথায় এ ইস্যুতে নিজের প্রতিক্রিয়া জানালো মস্কো।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, মস্কোর পছন্দের ইয়েভগেন মুরাইয়েভ-এর দল খুবই ছোট। ইউক্রেনের পার্লামেন্টে তাদের কোনও প্রতিনিধিত্ব নেই। দলটিকে রাশিয়া ও পুতিনের প্রতি সহানুভূতিশীল হিসেবে বিবেচনা করা হয়। তবে রবিবার মুরাইয়েভ তার দলকে এভাবে চিহ্নিত করার সমালোচনা করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তি নবলেন, ‘ইউক্রেনে পশ্চিমাপন্থী এবং রুশপন্থী রাজনীতিবিদদের সময় চিরদিনের জন্য চলে গেছে।’

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম