রাশিয়া বলছে হামলার পরিকল্পনা নেই, ইউক্রেন বলছে, প্রমাণ দাও

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২৩:৫৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২৩:৫৯

কিয়েভে আক্রমণের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার, তবে এর প্রমাণ দেখানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। জেলেনস্কি উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন, তারা (রাশিয়া) বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায় বলে আসছে আক্রমণ করবে না। অত্যন্ত এ বিষয়ে কিছু প্রমাণ উপস্থাপন করুক।

একইদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ক্রেমলিন কিয়েভের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছে না। রাশিয়া যুদ্ধ চায় না। তার আগে আগামী ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর জবাবেই যুদ্ধে না জড়ানোর দাবি করেন ল্যাভরভ।

তবে মস্কোর কাছ থেকে এখন এর প্রমাণ চেয়ে বসলো ইউক্রেন। এর অবশ্য কারণও রয়েছে। ইউক্রেনের সীমান্তের কাছে এক লাখের বেশি রুশ সেনা অবস্থান করছে। প্রতিনিয়তই সীমান্ত এলাকায় মহড়া চালিয়ে যাচ্ছে তারা। রুশ সেনা সমাগমের ফলে যেকোনও সময় যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করছে কিয়েভ। সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম