ইউক্রেন-রাশিয়া উত্তেজনা: ইউরোপে সামরিক উপস্থিতি দ্বিগুণ করবে ব্রিটেন

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ১২:৫৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৩:০৫

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপের সামরিক উপস্থিতি দ্বিগুণ করতে যাচ্ছে যুক্তরাজ্য। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সম্ভাব্য সেনা মোতায়নের বিষয়টি ‘ক্রেমলিনকে পরিষ্কার বার্তা দেবে’। রবিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদেশগুলোর সঙ্গে রাশিয়ার সমস্যা দিনদিন আরও জটিল রূপ নিচ্ছে। অনেকটা সামরিক সংঘাতের দিকেই এগুচ্ছো।

পরিস্থিতি গুরুতর তা আঁচ করতে পেরে চলতি সপ্তাহে ইউরোপের পূর্বাঞ্চলে সফরে যাচ্ছেন বরিস। কারণ মস্কো-কিয়েভের আসন্ন সংঘাতের বিষয়টি ইউরোপ এবং ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী বরিস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘রাশিয়ার অস্থিতিশীল কার্যকলাপ কখনও সহ্য করবে না ব্রিটেন। আমরা সব সময় ন্যাটোর মিত্রদের পাশে আছি। পুতিন যদি রক্তপাত ও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তা হবে ইউরোপের জন্য ট্র্যাজেডি। ইউক্রেনকে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্বাধীন হতে হবে’।

ব্রিটেনের সরবরাহকৃত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ছবি সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামী সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে ইউরোপজুড়ে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। জলে, স্থলে ও আকাশে ন্যাটো মিত্রদের সহায়তা করতে আমরা যে সক্ষম তা এর মধ্য দিয়ে নিশ্চিত করা হবে।’ এদিকে, চলমান সংকটে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করতে যাচ্ছেন বরিস জনসন। মূলত সংকট নিরসনের জন্য পুতিনের সঙ্গে কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

যুক্তরাজ্যে ইতোমধ্যে ৯ শতাধিক সামরিক সদস্য এস্তোনিয়ার ঘাঁটিতে অবস্থান করছে। এছাড়া আরও একশর বেশি ট্রেনিং-এ রয়েছে ইউক্রেনে। আর পোল্যান্ডে আছে দেড়শতাধিক। যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের ৮ হাজার সেনা প্রস্তুত রয়েছে। নির্দেশের মাত্রই যুক্ত হয়ে যাবে।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান