ইউক্রেনে হামলার অজুহাতে রাশিয়া নাটক সাজাচ্ছে, যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখান করে ‘ননসেন্স’ অ্যাখা দিয়েছে মস্কো। এর কোনও ভিত্তি নেই বলে শুক্রবার মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দাবি করে, তাদের কাছে প্রমাণ রয়েছে রাশিয়া এমন গ্রাফিক ভিডিও তৈরি করেছে যেখানে তুর্কি ড্রোন, নকল ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম মোতায়েনসহ রুশ ভাষাভাষী মানুষ শোকের অভিনয় করছে।
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এমএএনবিসি) টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা নিশ্চিত নয় যে রাশিয়া ওই পথটি গ্রহণ করছে কিনা, কিন্তু আমরা জানি এটি বিবেচনায় রেখেছে তারা। তিনি আরও যোগ করেন, ওই নিখুঁত ভিডিও তারা তৈরি করেছেন যারা মিথ্যা হামলায় মারা যাওয়ার অভিনয় করবেন। আর এ বিষয়টি বিশ্বের কাছে সত্য প্রতিষ্ঠিত করতে পারলে রাশিয়া ইউক্রেনে হামলার অজুহাত পেয়ে যাবে ধারণা যুক্তরাষ্ট্রের।
তবে যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ বানায়োট বলে উড়িয়ে দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন সীমান্তে ১ লাখের কাছাকাছি রুশ সেনা অবস্থানের পর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোর সঙ্গে রাশিয়ার চরম সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।









