পুতিন-ম্যাক্রোঁর বৈঠকে এত বিশাল টেবিল কেন ছিল?

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৯

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে ক্রেমলিনে সোমবার বৈঠক করেছেন। দুই নেতা মুখোমুখি বসেছিলেন বিশাল একটি টেবিলের দুই প্রান্তে। বৈঠকের পর টেবিলটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এটির বিশালতা পর্যবেক্ষকদের অবাক করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মেমে’র ঝড় উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এই বিশাল টেবিলে দুই নেতা প্রায় পাঁচ ঘণ্টা সময় কাটিয়েছেন। টেবিলটির দৈর্ঘ্য প্রায় ২০ ফুট। শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ বৈঠকে এই বিশাল টেবিল ব্যবহারের একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফরাসি পক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে জানায় দুই প্রেসিডেন্টের মধ্যকার কম দূরত্ব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। রাশিয়ার প্রটোকল মেনে আমরা এটিই বেছে নিয়েছি। আর কিছু না।

মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট যে কোনও সফরে যা করেন তা-ই করেছেন। শুধু এবার রাশিয়ার করোনা পরীক্ষা করেননি।

বৃহস্পতিবার এলিসি প্রাসাদ জানায়, রাশিয়ার স্বাস্থ্যবিধি মেনে যে পরিস্থিতিতে দুই নেতার দূরত্ব কমিয়ে বৈঠক করা যেত তা আমাদের কাছে গ্রহণযোগ্য বা আমাদের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়ও নিশ্চিত করেছে, ফরাসি পক্ষ ক্রেমলিনের করোনা পরীক্ষার বিধি মানতে রাজি ছিল না। যে কারণে বৈঠকে দুই নেতার মধ্যে এত দূরত্ব বজায় রাখতে হয়েছে।

ম্যাক্রোঁ যে রাশিয়ার চিকিৎসকদের দ্বারা পিসিআর টেস্ট করাতে রাজি হননি তা নিশ্চিত করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, অনেক সময় পুতিন অতিথিদের খুব কাছাকাছি বসেন, করমর্দন করেন। আবার কখনও টেবিলে আলোচনা হয়, দূরত্ব প্রায় ২০ ফুট থাকে।

তিনি আরও বলেন, এর কারণ হলো অনেক নেতা তাদের নিজেদের নিয়ম মেনে চলেন এবং তারা আয়োজকদের পরীক্ষা করতে অস্বীকৃতি জানান। আমরা বৈশ্বিক চর্চা হিসেবে এটিকে গ্রহণ করি। কিন্তু এবার আমাদের প্রেসিডেন্ট ও অতিথির স্বাস্থ্য সুরক্ষার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়। দুই নেতার মধ্যকার দূরত্ব বাড়ানো হয়।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম