জাপানে শক্তিশালী ভূমিকম্পে হতাহত দেড় শতাধিক

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২২, ১৪:৩১আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৪:৩১

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমস। আহত হয়েছেন দেড় শতাধিক। 

বুধবার মধ্যরাতে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। প্রভাব পড়ে রাজধানী টোকিওতে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বহু মানুষ বিদ্যুৎহীন ছিলেন। গুরুত্বপূর্ণ বেশি কিছু সড়কে ফাটল দেখা দেয়। এদিকে শিনকানসেন বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। ফলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। মিয়াগি এবং ফুকুশিমা এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে একটি ট্রেন লাইনচ্যুত

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কেন্দ্রটিতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি।

যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তা কর্তৃপক্ষ দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র হিরুকাজু সাতসুনো। 

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে জাপানের উত্তরাংশে ৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানলে ওই অঞ্চল বিধ্বস্ত হয়ে পড়ে। ১১ বছর আগের ওই ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই বিপর্যয়ের ১১ বছর পূর্তির আগে নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে। 

সূত্র: জাপান টাইমস।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম