ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২২, ১৬:০৯আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯:৪৫

ইউক্রেনে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে রাশিয়া। দেশটির পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে শক্তিশালী হামলার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

রুশ মুখপাত্র ইগোর কোনাশেনকোভ দাবি করেন, 'ইউক্রেনের ভূগর্ভস্থের সামরিক স্থপনায় হাইপারসনিক প্রযুক্তির কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সেখানে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও সেনাদের বিমানের গোলাবারুদ সংরক্ষণ ছিল। সফলতার সঙ্গেই আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্রটি'।

রাশিয়ার সামরিক বাহিনীর তথ্যমতে, হামলায় ব্যবহৃত কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। একইসঙ্গে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে।

রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় তাৎক্ষণিকভাবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত গতি সম্পন্ন যে কোনও প্রযুক্তিকে হাইপারসনিক বলা হয়ে থাকে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের