ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা পুতিনের

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ২০:১০আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২০:১৩

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনে কথা হয়েছে দুই নেতার। সোমবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে ইউক্রেন পরিস্থিতি আলোচনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রেমলিন জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বললেন পুতিন।

গত শুক্রবার আল আকসা মসজিদ ইসরায়েলি দাঙ্গা পুলিশের তাণ্ডবে আহত হয় দেড় শতাধিক মুসল্লি। আহত বেশিরভাগ ফিলিস্তিনি নাগরিক রাবার বুলেট, স্টান গ্রেনেড ও পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন। রবিবার ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এর একদিনের মাথায় সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন পুতিন।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান