আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ১৯:০৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯:০৩

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছে। রবিবারের এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক ডজনেরও বেশি মানুষ। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণস্থল আতশবাজি গুদামের স্থান থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবারের ওই ভয়াবহ বিস্ফোরণে আতশবাজির গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির কিছু অংশ ধসে পড়ে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশের আশঙ্কা নাকচ করে দিয়েছে।

জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আরমেন পাম্বুখচিয়ান বলেছেন, বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ দেখলে এটা স্পষ্ট যে, এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ নেই। কারণ প্রথমে আগুন, ধোঁয়া উঠে এবং তারপর বিস্ফোরণ ঘটে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী