ইরানি নারীদের প্রতি সমর্থনে ভাষণের সময় চুল কাটলেন সুইডিশ এমইপি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ১৮:৫১আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৮:৫১

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দেশটির নারীদের প্রতি সংহতি জানাতে ভাষণ দেওয়ার সময় নিজের চুল কেটেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য (এমইপি) আবির আল-সাহলানি। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রসবুর্গে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি চুল কাটেন সুইডিশ এমইপি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

চুল কাটার আগে ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে আবির আল-সাহলানি বলেন, ইরান মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়নকারীদের চেয়ে বেশি। ইরানের নারীরা মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে আছি।

এসব কথা বলার পর তিনি একটি কাঁচি হাতে নেন। ‘নারী, জীবন, মুক্তি’ বলে তিনি নিজের চুলের ঝুঁটি কাঁচি কেটে ফেলেন।

জুলিয়েত্তে বিনোশে ও ইসাবেলে হুপার্টসহ ফ্রান্সের শীর্ষস্থানীয় কয়েক জন অভিনেত্রীও ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে নিজের চুল কেটেছেন।

ইরানে গত কয়েক বছরের মধ্যে বৃহত্তম এই বিক্ষোভের সমর্থনে লন্ডন, প্যারিস, রোম ও মাদ্রিদে বিক্ষোভ হয়েছে।

১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনিকে যথাযথভাবে মাথা না ঢাকায় গ্রেফতার করেছিল দেশটির নৈতিকতা পুলিশ। পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নেওয়ার পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিহত আমিনির পরিবারের অভিযোগ, পুলিশ কর্মকর্তা তার মাথায় ব্যাটন দিয়ে আঘাত করেছে এবং গাড়িতে মাথা চেপে দিয়েছে। পুলিশ এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে আমিনির।

/এএ/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের