ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭

ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং রাশিয়া-ন্যাটোর যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলস্টেনবার্গ। খবর দ্য গার্ডিয়ানের।

নরওয়েজিয়ান সম্প্রচার এনআরকে  তিনি বলেন, এটি ইউক্রেনের একটি ভয়াবহ যুদ্ধ। এটি ন্যাটো ও রাশিয়ার মধ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন ঘটনা এড়াতে আমরা প্রতিদিন কাজ করছি।

এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্টলস্টেনবার্গ সাক্ষাৎকারে বলেছিলেন কোনও সন্দেহ নেই যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সংঘাত এড়ানো গুরুত্বপূর্ণ। নয়তো ইউরোপের আরও দেশ আক্রান্ত হতে পারে।

ইউক্রেনে যুদ্ধ শুরু থেকেই মস্কোর অভিযোগ, কিয়েভের সেনাদের সামরিক সহায়তা দিয়ে আসছে ন্যাটো। রুশ বাহিনীর ওপর হামলার জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছে পশ্চিমা সামরিক জোটটি। ইউক্রেনকে সামরিক সহযোগিতা না করতে বারবার হুমকি দিয়ে আসছে রুশ প্রেসিডেন্ট পুতিন।

ন্যাটোর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নরওয়েসহ অনেক দেশ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তায় দিয়ে আসছে। ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে লড়াইয়ে অনেকটা ব্যাকফুটে মস্কো।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের