আজেরি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৫

আর্মেনিয়ার সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। সোমবার বিষয়টি নিয়ে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে তিন দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন রুশ ও আজেরি প্রেসিডেন্ট।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কিছু বাস্তব দিক নিয়ে ২০২০ সালের ৯ নভেম্বর, ২০২১ সালের ১১ জানুয়ারি, ২৬ নভেম্বর এবং ২০২২ সালের ৩১ অক্টোবর তিন দেশের মধ্যে আলোচনা হয়েছে। এসব বৈঠকের অগ্রগতি নিয়ে দুই নেতার কথা হয়েছে। দক্ষিণ ককেশাসে অর্থনৈতিক ও লজিস্টিক সম্পর্ক পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েও আলাপ হয়েছে তাদের।

ফোনালাপে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে দুই নেতা।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের