‘শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হলে চলবে না ইউরোপের’

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ২৩:১০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১:০৩

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিরক্ষা সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, হুমকি থেকে সুরক্ষার জন্য ইউরোপ শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হলে চলবে না। ব্লকের দেশগুলোকে যৌথভাবে অস্ত্রের মজুত বাড়াতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার প্রধান নির্বাহী জিরি সেডিভি বলেছেন, ইউক্রেনের ওপর রুশ আগ্রাসন দেখিয়ে দিয়েছে আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা। বিশেষ করে আমরা যখন ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে সহযোগিতা করছি।

তিনি বলেছেন, ইউরোপীয় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে তার সংস্থা উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করছে।

সিডিভি বলেন, গুরুত্বপূর্ণ হলো ইউরোপীয় ইউনিয়ন হিসেবে নিজেদের নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য নির্ভরযোগ্য সরবরাহকারী হতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অনিবার্যভাবে এশিয়া প্রশান্ত অঞ্চলে জড়িয়ে পড়বে এবং কৌশলগত পরিবহন বিমান, গোয়েন্দা বিমান, নির্ভুল ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সক্ষম হবে না।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সন্ত্রাসবাদের হুমকিতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের