ইউক্রেনকে সতর্ক করলো ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৭

কিয়েভে ঐতিহাসিক সম্মেলনের আগে দ্রুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যোগদানে ইউক্রেনের প্রত্যাশা ফিকে হয়ে গেছে। শুক্রবার ইইউ-ইউক্রেন সম্মেলনের আগে কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র সতর্ক করে বলেছে, দুই বছরের মধ্যে ব্লকটিতে যোগদান সম্ভব নয়। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ইইউতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে ইউক্রেন।

গত বছর জুন মাসে ইইউ’র প্রার্থী সদস্য হয়েছে হয়েছে ইউক্রেন। রেকর্ড সময়ে দেশটি এই প্রার্থীতা অর্জন করে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটি ছিল অনন্য এবং ঐতিহাসিক মুহূর্ত।

ইইউতে যোগদানে এটি ছিল প্রথম পদক্ষেপ। সাধারণত এই প্রার্থীতা অর্জনে কয়েক বছর সময় লাগে। এখনও অনেক দেশ অপেক্ষমান তালিকায় রয়েছে।

শুক্রবারের সম্মেলনের আগে জেলেনস্কি বলেছেন, এই সপ্তাহটি হবে ইউরোপীয় একীভূতকরণের। রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত থাকলেও ইইউ অংশীদারদের কাছ থেকে অগ্রগতিমূলক সিদ্ধান্ত প্রত্যাশা করা হচ্ছে।

তবে ইইউ’র রাজধানী ব্রাসেলসের অনেকেই দুই বছরের মধ্যে ব্লকে ইউক্রেনের যোগদানের লক্ষ্যকে সতর্কতার সঙ্গে বিবেচনা করছেন।

এক ইইউ কূটনীতিক বলেছেন, ইউক্রেনের যা প্রয়োজন তা ইইতে দুই বছরের যোগদান নয়।

অপর এক কূটনীতিক কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন পোল্যান্ডের মতো দেশগুলোর কাছ থেকে ইউক্রেনের যোগদান ত্বরান্বিত করার চাপ নিয়ে। তিনি বলেছেন, ইউক্রেনের যেকোনও সমালোচনাকেই রাশিয়াকে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্মেলনের খসড়া বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করছে গত কয়েক মাস ধরে ইউক্রেন সদস্য হওয়ার যোগ্যতা অর্জনের যে অগ্রগতি সাধন করেছে।

তবে বিবৃতিতে তৈরিতে জড়িত কয়েকটি সূত্র বিবিসিকে জানিয়েছে, বিবৃতিটি অনেক বেশি আশাবাদমূলক হওয়ার কারণে ফ্রান্স, জার্মানি, ইতালিসহ কয়েকটি দেশের আপত্তির কারণে লেখা পরিবর্তন করা হয়েছে। তারা অতি আশাবাদী অবস্থান নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের