বাখমুতে এখনও সামরিক সরঞ্জাম পাঠাতে পারছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৭:১৭আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:১৭

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের বাইরে রুশ সেনাদের ব্যস্ত রাখছে কিয়েভের সেনারা। এতে শহরে অবস্থারত ইউক্রেনীয় সেনাদের কাছের গোলাবারুদ, খাদ্য, সরঞ্জাম এবং ওষুধ পৌঁছে দিতে পারছে কিয়েভ সরকার। ইউক্রেনের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

কিয়েভ বলছে, বাখমুতে শুক্রবার তারা ১৯৩ রুশ সেনাকে হত্যা করেছে, তাদের শক্ত প্রতিরোধে আহত হয়েছেন ১৯৯ জন।

ইউক্রেনের পূর্ব ডনবাস শিল্প অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে রাশিয়া বাখমুত দখলকে অগ্রাধিকার দিচ্ছে। কয়েক মাসের যুদ্ধে শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্হি চেরেভাতি আইসিটিভি টেলিভিশনচ্যানেলকে বলেন, ‘আমরা বাখমুতে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র, খাদ্য, ওষুধ সরবরাহের ব্যবস্থা করছি। আহতদের শহর থেকে বের করে আনার ব্যবস্থাও করছি।’

তিনি বলেন, ‘ইউক্রেনীয় স্কাউট এবং কাউন্টার আর্টিলারি ফায়ার শহরের কিছু রাস্তা খোলা রাখতে সাহায্য করছে। ভারী ক্ষয়ক্ষতির পাশাপাশি কিয়েভপন্থি বাহিনী শুক্রবার দুটি রাশিয়ান ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পাশাপাশি পাঁচটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।’শিয়ার আক্রমণের মধ্যে বাখমুতের কাছে একটি ফ্রন্টলাইন অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করছে ইউক্রনের 

রয়টার্স স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি। গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুত ও এর আশেপাশে এক সপ্তাহেরও কম সময়ে রুশ বাহিনীর ১১০০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স

 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি