ইউক্রেনে রুশ সেনারা আরও অস্ত্র পাবে: সের্গেই শোইগু

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১৬:১৪আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৬:২৯

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে আরও অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে পরাস্ত করতে শনিবার (১ এপ্রিল) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম ভিডিওতে দেখা গেছে, শোইগু রাশিয়া শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক সভাপতিত্ব করছেন।

সেখানে প্রতিরক্ষামন্ত্রী তার সেনা কর্মকর্তাদের বলেন, রাশিয়া আগামীতে সেনাদের জন্য অস্ত্র সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেবে। সবচেয়ে বেশি প্রয়োজনীয় গোলাবারুদ পাঠানো হবে।

ইউক্রেনে ধারাবাহিক বিপর্যয়ের মুখে পড়ে কয়েক মাস ধরে নিজ দেশেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন সের্গেই শোইগু। ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে ব্যর্থতার জন্য তার পরিকল্পনাকে দায়ী করেন সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রুশ সেনাদের পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ না পাঠানোর অভিযোগ তোলে দেশটির অনেকে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চলছে রাশিয়ার। এখন পর্যন্ত দেশটির বাহিনীর হামলায় বহু ঘরবাড়ি শহর ধ্বংস হয়েছে। প্রাণ হারাচ্ছেন হাজার হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে কিয়েভকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে পশ্চিমা মিত্র দেশগুলো। সব মিলিয়ে যুদ্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে। সূত্র: রয়টার্স

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রায়ালে বোল্টের রেকর্ড ভাঙলো চীনের ‘লাইটনিং’
সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, প্রায় দুই মিলিয়ন ক্ষতি: পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, প্রায় দুই মিলিয়ন ক্ষতি: পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
আরও বড় হলো মন্ত্রিসভার কলেবর: বিরোধীদল যা বলছে
আরও বড় হলো মন্ত্রিসভার কলেবর: বিরোধীদল যা বলছে
সর্বাধিক পঠিত
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে