বেলারুশ সীমান্তে আরও সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১৭:২৩আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭:২৩

বেলারুশ সীমান্তে অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্ডার গার্ড সংস্থার পক্ষ থেকে আরও হাজার খানেক সেনা পাঠানোর অনুরোধের পর এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার পোলিশ উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সীমান্তে অতিরিক্ত ১ হাজার সেনা পাঠানোর জন্য অনুরোধ করেছে পোল্যান্ডের বর্ডার গার্ড। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা বেড়ে যাওয়ার পর এই অনুরোধ জানানো হয়।

পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ড-বেলারুশ সীমান্তের জটিল পরিস্থিতির কারণে জাতীয় প্রতিরক্ষামন্ত্রী বর্ডার গার্ডের অনুরোধ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত সেনাদের টহল কাজে মোতায়েন করা হবে।

বেলারুশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেস্টনি নির্মাণ করেছে পোল্যান্ড। এসব বেস্টনিতে ইলেক্ট্রনিক সুরক্ষা সরঞ্জাম বসানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশে দেখা গেছে। পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথুজ মোরাওয়েইকির মতে, এটি ন্যাটোর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা।

অতীতে পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোসহ কয়েকটি দেশ অভিযোগ করেছে, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে আসতে চায় এমন লোকদের মিনস্কে ভ্রমণের অনুমতি দিয়ে পোল্যান্ড সীমান্তে ইচ্ছাকৃতভাবে জড়ো করে অভিবাসী সংকট সৃষ্টি করেছে বেলারুশ।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক