নির্বাচনে জিতেও সরকার গঠনে পিছিয়ে পোল্যান্ডের ক্ষমতাসীনরা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ২১:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৩০

নির্বাচনে জিতেও সরকার গঠনে পিছিয়ে রয়েছে পোল্যান্ডের ক্ষমতাসীন ডানপন্থি ‘ল অ্যান্ড জাস্টিস পার্টি’ (পিআইএস)। সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী দল জোট সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

পোল্যান্ডের সংবিধান অনুযায়ী, সরকার গঠন করতে হলে নির্বাচনে অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। দেশটির পার্লামেন্টে মোট ৪৪০টি আসন রয়েছে। অর্থাৎ ক্ষমতায় আসার জন্য অবশ্যই ২৩১ টি আসন প্রয়োজন। কিন্তু পিআইএস ৩৫ দশমিক ৩৮ শতাংশ ভোট পেয়েছে। এতে দলটির আসন সংখ্যা দাঁড়াবে ২০০টি।

অপর দিকে উদারপন্থি লিবারেল সিভিক কোয়ালিশন পেয়েছে ৩০ দশমিক ৭ শতাংশ, মধ্য-ডানপন্থি থার্ড ওয়ে ১৪ দশমিক চার শতাংশ, বামপন্থি দল ৮ দশমিক ৬১ শতাংশ ও অতি-ডানপন্থি কনফেডারেশন ৭ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়েছে। এর ফলে লিবারেল সিভিক কোয়ালিশনের নেতৃত্বাধীন বিরোধীদলগুলো সংসদের ২৪৮টি আসন পাবে। যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

সিভিক কোয়ালিশন, নিউ লেফট এবং থার্ড ওয়ে বলেছে, তারা জোট সরকার গঠন করতে প্রস্তুত। আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর তারা আলোচনা শুরু করবে।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী