কিয়েভে একাধিক রুশ বিমান হামলা, বিভিন্ন স্থানে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১২:২২আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৩:৪১

ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মার্চ) ভোরে হামলাগুলো চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত অঞ্চল লেভিভকে লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ও সাতটি ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। পরে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিমানবাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড।

লেভিভ অঞ্চলের সাদোভিই টেলিগ্রামে মেয়র জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল। যদিও পুরো ইউক্রেনেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

টেলিগ্রামে এক বিবৃতিতে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, রাজধানী ও এর আশেপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হামলার ফলে কোনও হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাশিয়ান কৌশলগত বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে ইউক্রেন আগেই দেশজুড়ে সতর্কতা জারি করেছিল।

হামলার সময় কিয়েভের বাসিন্দাদের মেট্রো স্টেশনে আশ্রয় নেওয়ার ছবি প্রকাশিত হয়েছে। অবশ্য রবিবারের হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি মস্কো।  

শুক্রবার ইউক্রেনে রাশিয়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিল। 

/এস/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের