সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ২১:১১আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২১:১১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন বসন্তে নিয়মিত নতুন সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করেছেন। রবিবার (৩১ মার্চ) ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে এ কথা হয়েছে। এর আওতায় দেড় লাখ রুশ নাগরিককে বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগ দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার সংবিধান অনুসারে, ১৮ বছর বয়স থেকে সব পুরুষদের বাধ্যতামূলকভাবে এক বছর সেনাবাহিনীতে কাজ বা উচ্চ শিক্ষায় অধ্যয়নের সময় সমতুল্য প্রশিক্ষণ নিতে হয়।

গত জুলাই মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ সেনাবাহিনীতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে নতুন আইন কার্যকর হয়েছে।

বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান রাশিয়ায় একটি সংবেদনশীল ইস্যু। সেনাবাহিনীতে যোগদান এড়াতে অনেক পুরুষ সম্ভাব্য সব চেষ্টা করেন। বছরে দুই বার বাধ্যতামূলক নিয়োগ দেওয়া হয়।

 আইন অনুসারে, বাধ্যতামূলক নিয়োগ পাওয়া সেনাদের রাশিয়ার বাইরে যুদ্ধে পাঠানো যায় না। তবে ২০২২ সালের সীমিত সেনা সমাবেশে কিছু ব্যতিক্রম রাখা হয়েছিল। ওই সময় পূর্বের সামরিক অভিজ্ঞতা থাকা ৩ লাখ সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল ইউক্রেনে যুদ্ধের জন্য। যদিও ‘ভুলবশত’ কিছু সেনাকে রণক্ষেত্রে পাঠানো হয়েছিল।

এর আগে গত সেপ্টেম্বরে ১ লাখ ৩০ হাজার সেনা নিয়োগের আদেশে স্বাক্ষর করেছিলেন পুতিন। গত বসন্তে ১ লাখ ৪৭ হাজার সেনা নিয়োগের পরিকল্পনা করেছিল রাশিয়া।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম