করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৪, ১৯:৪১ আপডেট : ০৮ মে ২০২৪, ২০:৪৩

ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বলেছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকা প্রত্যাহার করবে কোম্পানিটি। কোভিড-১৯ টিকার নতুন সংস্করণের উদ্বৃত্ত থাকা ও চাহিদা কমে যাওয়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৭ মে) এই প্রত্যাহার শুরু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোম্পানিটি বলেছে, ইউরোপের মধ্যে বাজারজাত করণের অনুমতি পাওয়া ভ্যাক্সজেভরিয়াও প্রত্যাহার করা হবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ টিকার একাধিক হালনাগাদ সংস্করণ উদ্ভাবনের ফলে বাজারে উদ্বৃত্ত রয়েছে। এর ফলে ভ্যাক্সজেভরিয়ার চাহিদা হ্রাস পেয়েছে। এই টিকাটি এখন আর উৎপাদন বা সরবরাহ করা হচ্ছে না।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, কোম্পানিটি আদালতে দায়ের করা নথিতে স্বীকার করেছে তাদের কোভিড-১৯ টিকা গ্রহণের ফলে রক্ত জমাট বাঁধা ও রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এর খবর অনুসারে, টিকা প্রত্যাহারের ঘোষণাটি দেওয়া হয়েছে ৫ মে এবং তা ৭ মে থেকে কার্যকর হচ্ছে।

ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকাটি কোভিশিল্ড নামে উৎপাদন ও বিপণন করেছে। সেরামের মুখপাত্র বলেছেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে তারা কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ বন্ধ রেখেছে।

গত বছর থেকে কোভিড-১৯ টিকার বিক্রি কমে যাওয়ার পর লন্ডনে নিবন্ধিত কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা স্থূলতার ওষুধ এবং অপর রোগের টিকা উদ্ভাবনে মনোযোগ দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত