ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৪, ১৮:০৭আপডেট : ২১ জুন ২০২৪, ১৯:৩৯

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার (২১ জুন) আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইসরায়েলের বিরোধিতার পরও সর্বশেষ দেশ হিসেবে আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া। একই সঙ্গে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধান নীতিকেও সমর্থন করে দেশটি।

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে সীমিত স্ব-শাসনের অধিকার চর্চা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর্মেনিয়ার স্বীকৃতিতে স্বাগত জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি দুই-রাষ্ট্র সমাধান নীতিকে জিইয়ে রাখা থেকে ইতিবাচক ভূমিকা রাখবে।

গত মাসে তিনটি পশ্চিমা দেশ–স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এর প্রতিবাদে দেশগুলো থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল