ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অস্ত্র গুদামে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১৯:২১আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৯:২১

রাশিয়ার অভ্যন্তরে একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে চালানো হামলায় সামরিক-শিল্প স্থাপনাটিতে আগুন লেগেছে। রবিবার ইউক্রেনীয় নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, রাশিয়ার ভরোনেজ অঞ্চলে ৯ হাজার বর্গ মিটার এলাকার অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে।

সূত্র মতে, ওই গুদামে ক্ষেপণাস্ত্র, ট্যাংক, কামানের গোলা ও গুলি রাখা হয়েছিল। সেরগেয়েভেকা গ্রামের কাছে গুদামটি। কিয়েভ নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে প্রায় ৮৫ মাইল দূরে এটির অবস্থান।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর দূরপাল্লার ড্রোনের একটি বহর গড়ে তুলেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এসব ড্রোন দিয়ে রাশিয়ার অভ্যন্তরে তারা হামলা চালিয়ে আসছে।

সূত্র বলেছে, অস্ত্র গুদামটিতে যেকোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে।  

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের