নেতানিয়াহু হয়তো আমার টয়লেটে আড়ি পাতার যন্ত্র বসিয়েছিলেন: বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ১৪:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০২:১৩

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেছেন, ২০১৭ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো তার ব্যক্তিগত বাসভবনের টয়লেটে অন্তত একবার গোপন আঁড়ি পাতার যন্ত্র বসিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

জনসন জানিয়েছেন, নেতানিয়াহু যখন তার ব্যক্তিগত বাথরুমে প্রবেশ করেন ও বের হন, তখন বাথরুমের টয়লেটে একটি গোপন মাইক্রোফোন পাওয়া যায়।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী তার প্রকাশিতব্য আত্মজীবনী ‘আনলিশড’- এর কিছু অংশ ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের কাছে তুলে ধরেছেন। এই আত্মজীবনী ১০ অক্টোবর বাজারে আসবে।

জনসন তার বইতে লিখেছেন, তিনি (নেতানিয়াহু) সেখানে কিছু সময়ের জন্য অবস্থান করেন। এটি কাকতালীয় হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু পরে যখন নিয়মিতভাবে গোপন মাইক্রোফোন খোঁজার কাজ চলছিল, তারা টয়লেটে একটি আড়ি পাতার যন্ত্র খুঁজে পেয়েছিল।

বিস্তারিত তথ্য এড়িয়ে গেলেন জনসন

টেলিগ্রাফ যখন এই গোপন মাইক্রোফোন বসানোর বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য জনসনকে চাপ দেয় তখন তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি পাঠকদের তার আত্মজীবনী পড়ার জন্য উৎসাহিত করেছেন। তিনি বলেন, এই পর্বের সম্পর্কে আপনাদের যা জানা দরকার তা বইয়ে রয়েছে।

হোয়াইট হাউজের কাছে নজরদারির যন্ত্র?

এই প্রথমবার নয় যখন ইসরায়েলের পক্ষ থেকে তাদের মিত্র দেশগুলোর বিরুদ্ধে নজরদারি করার গুঞ্জন উঠেছে। ২০১৯ সালে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন সরকার মনে করে যে, ইসরায়েল ‘হোয়াইট হাউজ ও ওয়াশিংটন ডিসির অপর সংবেদনশীল স্থানের কাছে সেলফোন নজরদারি যন্ত্র বসিয়েছিল’।

দুই বছর আগে নিজ দলের দ্বারা পদচ্যুত হয়েছিলেন জনসন। ইতোমধ্যে তার আত্মজীবনীর কিছু অংশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন যে, তার আত্মজীবনীতে রানি এলিজাবেথের মৃত্যুর গোপন তথ্য এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ‘শাস্তি’ নিয়ে আলোচনার অভিযোগ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’