অস্ট্রিয়ার স্কুলে গুলিবর্ষণ, বন্দুকধারীসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৫, ১৭:২৪আপডেট : ১০ জুন ২০২৫, ১৭:২৪

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে গুলিবর্ষণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলাকারী নিজেও আত্মঘাতী হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র এলকে কাহার। মঙ্গলবারের (১০ জুন) এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি আখ্যা দিয়ে তিনি জানান, নিহতদের মধ্যে শিক্ষার্থী ও স্কুল কর্মচারী রয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গ্রাজ শহরের মেয়র এলকে কাহার বলেছেন,বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা দশ জন।

বি.ও.আর.জি ড্রাইয়ারশুটজেনগাসে হাইস্কুলে এ হামলা হয়েছে। হামলাকারী একই স্কুলের এক শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার সময় সে আত্মহত্যা করে। স্কুলের টয়লেটে তার লাশ পাওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। 

পুলিশ জানায়, স্কুল থেকে একাধিক গুলির আওয়াজের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশ মুখপাত্র সাবরি ইয়রগুন বলেন, মঙ্গলবার  স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফোন পেয়ে বিশেষ বাহিনী স্কুলে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গ্রাজ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে জানায়, স্কুলটি খালি করা হয়েছে এবং শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন আর সেখানে কোনও ঝুঁকি নেই এবং এলাকাটি নিরাপদ ঘোষণা করা হয়েছে। 

৩ লাখেরও বেশি জনসংখ্যার শহর গ্রাজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। 

অস্ট্রিয়ায় কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে। দেশটিতে আগ্নেয়াস্ত্রের মালিকানার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। লাইসেন্স পেতে আবেদনকারী ব্যক্তিকে ফিটনেস টেস্ট পাস করতে হয়, অস্ত্র নিরাপত্তা কোর্স সম্পন্ন করে দক্ষতা প্রমাণ করতে হয় এবং অস্ত্র নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা দেখাতে হয়। পাম্প অ্যাকশন বা মেশিনগান, উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, দ্রুত গুলি ছোড়ার অস্ত্র ও সাইলেন্সার নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। 

নাবালকদের অস্ত্র রাখার অনুমতি নেই এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের বাসিন্দাদের অস্ট্রিয়ায় অস্ত্র আনতে বিশেষ অনুমতি নিতে হয়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী