‘যুদ্ধাপরাধী’ পুতিনের বিচার দাবি করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৯:০২আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:০২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে তিনি বলেন, আগ্রাসনের শাস্তি নিশ্চিত করতে হবে। পুরো ইউরোপকে একসঙ্গে সেটাই প্রমাণ করতে হবে।

জেলেনস্কি এই মন্তব্য করেন ইউরোপীয় মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের সঙ্গে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরের পর। চুক্তিটি একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পথে প্রথম ধাপ। যার মাধ্যমে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের এমনকি প্রেসিডেন্ট পুতিনেরও বিচার করার লক্ষ্য রয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের ঘটনায় গঠিতব্য এই ট্রাইব্যুনাল হবে কাউন্সিল অব ইউরোপের আওতায় পরিচালিত প্রথম ট্রাইব্যুনাল।

জেলেনস্কি বলেন, এটি বাস্তবায়নে রাজনৈতিক এবং আইনি সাহসের দরকার পড়বে। কিন্তু পুতিনসহ প্রত্যেক রুশ যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করা জরুরি।

নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগে বলা হয়েছে, ইউক্রেন থেকে অবৈধভাবে শিশুদের স্থানান্তরের মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছেন তিনি।

তবে আইসিসিরএর আওতায় ‘আগ্রাসনের অপরাধ’ বা অন্য রাষ্ট্রে সশস্ত্র হামলার বিচার হয় না। এ কারণেই এই বিশেষ ট্রাইব্যুনালের উদ্যোগ নেওয়া হয়েছে। যা আগ্রাসনের অপরাধে পুতিনসহ রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করতে পারবে।

ট্রাইব্যুনালটি কোথায় স্থাপিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তবে জেলেনস্কি হেগ শহরকে উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী