কিয়েভে দুই রুশ গুপ্তচরকে হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ১৬:৩৭আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৬:৩৭

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, কিয়েভ অঞ্চলে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর সন্দেহভাজন দুই এজেন্টকে হত্যা করা হয়েছে। রবিবার একটি অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসবিইউ জানায়, বৃহস্পতিবার কিয়েভ শহরে এসবিইউ-র কর্নেল ইভান ভোরোনিচকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রবিবার ওই দুই ব্যক্তিকে আটক করতে গেলে সংঘর্ষ বাধে এবং তারা নিহত হয়।

এসবিইউ আরও জানায়, ভোরোনিচ হত্যায় এক পুরুষ ও এক নারী অংশ নিয়েছিল বলে তাদের বিশ্বাস। তবে রবিবারের অভিযানে কতজন সন্দেহভাজন এফএসবি সদস্য নিহত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি তারা।

ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি এমন সময় এলো, যখন দেশটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রাশিয়ার গোয়েন্দা তৎপরতা দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ উঠেছে।

রাশিয়ার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি গুপ্তচরবৃত্তি ও পাল্টা গুপ্তচর দমন অভিযান দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এফএসবির মতো রুশ সংস্থাগুলো যুদ্ধক্ষেত্রের বাইরেও ইউক্রেনীয় নিরাপত্তা কাঠামোকে দুর্বল করতে সক্রিয়ভাবে কাজ করছে। গত মাসেও এসবিইউ একাধিক রুশ গুপ্তচরচক্র ধ্বংস করার দাবি করেছিল।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী