যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:০৪

পূর্ব ইউরোপের দেশ বেলারুশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই ১২৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে দেশটি। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী আলেস বিআলিয়াতস্কি এবং প্রখ্যাত বিরোধী আন্দোলনকর্মী মারিয়া কোলেসনিকোভা। মিনস্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুশ-বিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে আলোচনার পর শনিবার (১৩ ডিসেম্বর) তাদের মুক্তি দেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিনিময়ে যুক্তরাষ্ট্র বেলারুশীয় পটাশ এবং বেলারুশের অন্যতম প্রধান রপ্তানি পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে। পটাশ সার উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর বেলারুশ এই সারের বিশ্বের অন্যতম প্রধান উৎপাদক।

জন কোয়েল বলেন, “দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।”

চলতি বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও দীর্ঘদিনের স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা শুরু করার পর থেকে এটিই সবচেয়ে বড় বন্দিমুক্তির ঘটনা।

এর আগে পশ্চিমা সরকারগুলো ভিন্নমত দমনে কঠোর দমন-পীড়ন এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সমর্থন দেওয়ার কারণে তাকে এড়িয়ে চলেছিল। ইউরোপীয় ইউনিয়নও লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।

২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের সহ-জয়ী আলেস বিআলিয়াতস্কি একজন মানবাধিকার কর্মী। তিনি রাজনৈতিক বন্দিদের পক্ষে বছরের পর বছর লড়াই করেছেন, পরে নিজেই একজন রাজনৈতিক বন্দিতে পরিণত হন। তিনি ২০২১ সালের জুলাই থেকে কারাগারে ছিলেন।

এ ছাড়া মুক্তি পেয়েছেন মারিয়া কোলেসনিকোভা। ২০২০ সালে লুকাশেঙ্কোর বিরুদ্ধে গণবিক্ষোভের অন্যতম নেতা ছিলেন তিনি।

মারিয়া কোলেসনিকোভার বোন তাতিয়ানা খোমিচ তার মুক্তির জন্য নিরলসভাবে প্রচারণা চালিয়েছেন। মুক্তির পর ভিডিও কলে তার সঙ্গে কথা বলতে পেরেছেন এবং বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খোমিচ বলেন, “সে মুক্ত, তাকে ভালো দেখাচ্ছে, সুস্থই মনে হচ্ছে।”

মারিয়া কোলেসনিকোভা জানান, বোনকে জড়িয়ে ধরার অপেক্ষায় আছেন।

মুক্তিপ্রাপ্তদের একটি দল শিগগিরই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে লোকজন জড়ো হতে শুরু করেছে।

খোমিচ জানান, কথা বলার সময় কোলেসনিকোভা প্রথমেই বলেন, “যুক্তরাষ্ট্র প্রশাসন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আলোচনার মাধ্যমে এই উদ্যোগ নেওয়ার জন্য বেলারুশ সরকারকেও ধন্যবাদ।”

এই চুক্তিকে লুকাশেঙ্কোর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ তার আন্তর্জাতিক একঘরে অবস্থার অবসান ঘটাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের মতো যুক্তরাষ্ট্রও পাঁচ বছর আগে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনের পর ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পুলিশ কঠোরভাবে দমন করে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করলে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরও কঠোর করে। সে সময় বেলারুশের ভেতর দিয়ে রুশ সেনারা প্রবেশ করে এবং দেশটির ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যমে কোয়েলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পটাশের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে।

মার্কিন বিশেষ দূত আরও জানান, তিনি লুকাশেঙ্কোর সঙ্গে ইউক্রেন পরিস্থিতি এবং পুতিনের সঙ্গে আলোচনায় মিনস্ক কী ধরনের সহায়তা দিতে পারে—সে বিষয়েও কথা বলেছেন।

মিনস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা ইউরোপের অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। ইউরোপ যেখানে নিষেধাজ্ঞা আরোপ ও একঘরে করে রাখার নীতিতে অটল, যুক্তরাষ্ট্র সেখানে ভিন্ন পথে হাঁটছে।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম