মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮

মস্কোর দক্ষিণাঞ্চলে সোমবার একটি গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার এক জেনারেল নিহত হয়েছেন। রুশ তদন্তকারীরা বলছেন, এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার ভূমিকা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটির তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ৫৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩৫৫) লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ তার কিয়া সোরেন্তো গাড়িটি পার্কিং থেকে বের করার সময় বিস্ফোরণটি ঘটে। তিনি ছিলেন রুশ জেনারেল স্টাফের সেনা অপারেশনাল প্রশিক্ষণ অধিদফতরের প্রধান।

বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সারভারভের মৃত্যু হয় বলে জানায় তদন্ত কমিটি। সংস্থাটি বিধ্বস্ত গাড়ির একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে চালকের আসনে রক্তের দাগ এবং গাড়ির একটি দরজা উড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো বলেন, ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করা হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের বিভিন্ন সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে, যার একটি হলো এই অপরাধ সংগঠনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্ভাব্য ভূমিকা।

এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে যুদ্ধাপরাধী বা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্যভান্ডার প্রকাশকারী অনানুষ্ঠানিক ইউক্রেনীয় ওয়েবসাইট মাইরোটভোরেৎস সারভারভের নামের পাশে হালনাগাদ করে লিখেছে, ৫৬ বছর বয়সী এই জেনারেলকে লিকুইডেট করা হয়েছে।

প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার একাধিক সামরিক কর্মকর্তা এবং যুদ্ধের পক্ষে থাকা উচ্চপর্যায়ের সমর্থক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দারা এর আগেও কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। মস্কো বা এর আশপাশে গাড়িবোমা হামলায় নিহতদের মধ্যে ছিলেন জেনারেল স্টাফের এক জ্যেষ্ঠ সদস্য, রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান এবং এক প্রখ্যাত রুশ জাতীয়তাবাদী নেতার কন্যা।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সারভারভের ওপর হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী