ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬

সাইবার অপরাধের তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর প্যারিস অফিসে অভিযান চালিয়েছে ফরাসি পুলিশ। একই সঙ্গে প্ল্যাটফর্মটির মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে শুনানির জন্য তলব করেছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। মঙ্গলবার প্যারিস প্রসিকিউটর অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

প্যারিস প্রসিকিউটর অফিস এক্সে দেওয়া এক পোস্টে জানায়, গত বছরের জানুয়ারিতে প্ল্যাটফর্মটির পক্ষপাতদুষ্ট অ্যালগরিদম এবং প্রতারণামূলক উপায়ে তথ্য সংগ্রহের অভিযোগ তদন্ত শুরু হয়। মঙ্গলবার সেই তদন্তের অংশ হিসেবেই প্যারিস কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে।

পরবর্তীতে এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট গ্রোক-এর বিরুদ্ধে অভিযোগ আসায় তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। বর্তমানে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে শিশুদের পর্নোগ্রাফিক ছবি রাখা ও ছড়ানো, ডিপফেক বা আপত্তিকর কৃত্রিম ছবি তৈরি করে ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করা, হলোকাস্ট বা ইহুদি নিধন অস্বীকার এবং তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থায় কারসাজির মতো গুরুতর অপরাধে ‘সহযোগিতার’ অভিযোগ আনা হয়েছে।

আগামী ২০ এপ্রিল ইলন মাস্ককে সশরীরে হাজির হয়ে স্বেচ্ছামূলক সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। মাস্ক ছাড়াও এক্স-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনোকেও তলব করা হয়েছে। এছাড়া ওই একই সপ্তাহে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে প্ল্যাটফর্মটির আরও কয়েকজন কর্মীকে।

প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, এই তদন্তের মূল লক্ষ্য হলো এক্স যাতে ফরাসি আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে তা নিশ্চিত করা। ফরাসি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল এই তদন্তে সহায়তা করছে।

অভিযান বা তলব নিয়ে এক্স এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে গত জুলাই মাসে অ্যালগরিদম কারসাজির অভিযোগ ‘সুস্পষ্টভাবে’ অস্বীকার করেছিল প্রতিষ্ঠানটি। সে সময় এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অফিস এক বিবৃতিতে বলেছিল, এক্স মৌলিক অধিকার রক্ষা, ব্যবহারকারীর তথ্য সুরক্ষা এবং রাজনৈতিক সেন্সরশিপ প্রতিরোধের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

/এএ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল