ইউক্রেনীয় বহর থেকে কোটি কোটি ইউরো ও স্বর্ণ জব্দ করলো হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১৬:৩৩আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৬:৩৩

হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা এবার চরম সংঘাতের রূপ নিয়েছে। বুদাপেস্টের কর্মকর্তারা ইউক্রেনের দুটি যানের একটি বহর জব্দ করেছেন। সেগুলোতে কোটি কোটি নগদ ইউরো এবং স্বর্ণের বার পাওয়া গেছে। এই ঘটনায় সাত ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে হাঙ্গেরি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

হাঙ্গেরির জাতীয় শুল্ক ও কর বিভাগ জানিয়েছে, জব্দকৃত কনভয়ে ৪ কোটি ডলার এবং ৩ কোটি ৫০ লাখ ইউরো নগদ অর্থের পাশাপাশি ৯ কেজি স্বর্ণ ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একজন সাবেক জেনারেলও রয়েছেন বলে জানানো হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় ব্যাংক ওশাদব্যাংক জানিয়েছে, এই স্বর্ণ ও অর্থ অস্ট্রিয়া থেকে ইউক্রেনে একটি রুটিন ট্রিপ-এর মাধ্যমে নেওয়া হচ্ছিল। আকাশপথে চলাচলে বিধিনিষেধ থাকায় স্থলপথে এই পরিবহন করা হচ্ছিল। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের রাজনৈতিক পরিচালক বালাজ অরবান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, সাঁজোয়া যান ভর্তি নগদ টাকা ও স্বর্ণ নিয়ে হাঙ্গেরি পার হওয়া কোনও বৈধ আর্থিক লেনদেনের স্বাভাবিক পদ্ধতি নয়। আসল প্রশ্ন হলো, এই অর্থের পেছনে কে আছে এবং এটি দিয়ে কী অর্থায়ন করা হচ্ছে?

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা এই ঘটনাকে ‘মানুষকে জিম্মি করা এবং টাকা চুরির’ শামিল বলে অভিহিত করেছেন। তার দাবি, আগামী মাসের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা নিতেই প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই কেলেঙ্কারি সাজিয়েছেন।

ইউক্রেনের জন্য ইইউ-এর ৯০ বিলিয়ন ইউরোর ঋণ এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় ভিক্টর অরবান ভেটো দেওয়ার পর উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অরবানের নাম না নিয়ে এক প্রকার হুমকি দেন। তিনি বলেন, আমরা আশা করি ইইউ-তে একজন ব্যক্তি এই ঋণ আটকে দেবেন না। অন্যথায় আমরা আমাদের সশস্ত্র বাহিনীর কাছে তার ঠিকানা দিয়ে দেব। আমাদের ছেলেরা তার সঙ্গে তাদের নিজস্ব ভাষায় কথা বলে আসবে।

জেলেনস্কির এই মন্তব্যে হাঙ্গেরিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলেনস্কির এই ‘হুমকি’ মূলত অরবানের রাজনৈতিক অবস্থানকেই শক্তিশালী করছে। হাঙ্গেরির প্রধান বিরোধীদলীয় নেতা পিটার মাগয়ারও জেলেনস্কির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এবং ইউক্রেনের সঙ্গে ইইউ-এর সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
সর্বশেষ খবর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে