দীর্ঘতম ‘তিরানিসু’, শতাধিক শেফের মিষ্টি সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ২০:১৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২০:১৪

ইতালীয় শেফদের হাতের জাদুতে লন্ডনের চেলসি টাউন হলে রচিত হলো নতুন এক বিশ্ব রেকর্ড। গত ২৫ ও ২৬ এপ্রিল ১০০ জন ইতালীয় শেফ মিলে তৈরি করেছেন বিশ্বের দীর্ঘতম তিরানিসু। ১৪৪৫ ফুট (৪৪০.৬ মিটার) দীর্ঘ এই মিষ্টান্নটি ভেঙে দিয়েছে ইতালির মিলানে গালবানি কর্তৃক তৈরি ২৭৩.৫ মিটারের আগের রেকর্ড।

এই বিশাল আয়োজনের নেতৃত্বে ছিলেন মিরকো রিচ্চি। মজার ব্যাপার হলো, ২০১৭ সালে রিচ্চিই রেকর্ডটি গড়েছিলেন, কিন্তু ২০১৯ সালে অন্য একটি ইতালীয় দল তা ভেঙে ফেলেছিল। এবার লন্ডন থেকে সেই রেকর্ডটি পুনরুদ্ধার করলেন তিনি।

প্রাথমিকভাবে তারা ৩০০ মিটার দীর্ঘ তিরানিসু তৈরির পরিকল্পনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ৪৪০.৬ মিটার দীর্ঘ করে তারা নতুন উচ্চতায় নিয়ে গেছেন রেকর্ডটিকে। এই বিশাল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়েছে ৫০ হাজার লেডিফিঙ্গার এবং ৩০০০ ডিম।

তিরানিসু আসলে কী?

তিরানিসু ইতালির অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টান্ন। কফিতে ভেজানো লেডিফিঙ্গার, ডিমের কুসুম, চিনি, মাস্কারপোন চিজ ও কোকো পাউডারের স্তরে সাজানো এই খাবারটি ১৯৬০-এর দশকে উত্তর-পূর্ব ইতালিতে প্রথম জনপ্রিয়তা পায়। ইতালীয় শব্দ ‘তিরানিসু’-এর অর্থ ‘আমাকে চাঙ্গা করো’। খাবারে উপস্থিত ক্যাফেইনের কারণে এটি শক্তিবর্ধক মিষ্টান্ন হিসেবে পরিচিত।

তবে এই খাবারের উৎপত্তি নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। অনেকে মনে করেন, ডিমের কুসুম ও চিনি দিয়ে তৈরি ‘সবতদিন’ নামক সাধারণ একটি মিষ্টান্ন থেকেই তিরানিসুর রেসিপি এসেছে। আবার অন্যদের দাবি, এটি ‘দোলচে তোরিনো’ নামক অন্য একটি খাবারের পরিবর্তিত রূপ।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ