পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৬, ১৪:০৫আপডেট : ২২ মে ২০২৬, ১৪:০৫

পোল্যান্ডে অতিরিক্ত আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এর এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের রক্ষণশীল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট ক্যারল নাওরোকির সঙ্গে তার সুসম্পর্কের কারণেই তিনি এই অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর ঠিক দুই দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছিলেন, পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি স্থগিত করা হয়েছে।
ইউরোপে মার্কিন সেনাদের উপস্থিতির বিষয়টি পর্যালোচনা করছিল যুক্তরাষ্ট্র। ইউরোপের প্রতিরক্ষায় ন্যাটোকে আরও বড় ভূমিকা নেওয়ার জন্য ট্রাম্পের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছিল যে, যুক্তরাষ্ট্র হয়তো ইউরোপ থেকে তাদের সেনা সংখ্যা কমিয়ে আনবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্যারল নাওরোকির সফল নির্বাচন যাকে সমর্থন করতে পেরে আমি গর্বিত ছিলাম, এবং তার সঙ্গে আমাদের সুসম্পর্কের ওপর ভিত্তি করে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠাবে।

গত বছরের মে মাসে হোয়াইট হাউসে নাওরোকিকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। পোল্যান্ডের নির্বাচনের ঠিক আগের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নাওরোকিকে সমর্থন দেন। পরবর্তীতে ওই নির্বাচনে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ইউরোপ-পন্থী, মধ্যপন্থী দলের প্রার্থীকে পরাজিত করে নাওরোকি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

/এএস/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?