জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৬, ০৮:০১আপডেট : ২৫ মে ২০২৬, ০৮:৪৮

ইতালি ভ্রমণের কথা বললেই অধিকাংশ পর্যটকের চোখে ভেসে ওঠে রোম, ফ্লোরেন্স, ভেনিস কিংবা আমালফি উপকূলের চিরচেনা দৃশ্য। কিন্তু এই চেনা পথের বাইরে উত্তর ইতালির ট্রেনটিনো অঞ্চলে আল্পস পর্বতমালার কোলে লুকিয়ে আছে এক অপূর্ব সুন্দর পাহাড়ি উপত্যকা, ‘ভাল দি সোলে’। আক্ষরিক অর্থে এর অনুবাদ করলে দাঁড়ায় ‘ভ্যালি অব দ্য সান’ বা সূর্যের উপত্যকা। ইউরোপের অন্যতম সেরা আলপাইন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটি একই সঙ্গে বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং কোলাহলমুক্ত শান্ত পরিবেশের এক অনন্য ঠিকানা।

নাম ‘সূর্যের উপত্যকা’ হলেও এর উৎপত্তির ইতিহাস কিন্তু রোদ নয়, বরং পানির সঙ্গে যুক্ত। কেল্টিক শব্দ ‘সালোস’ থেকে এই নামের উৎপত্তি, যার অর্থ পানি বা জলধারা। হিমবাহের গলানো পানি ও পাহাড়ি ঝরনা থেকে সৃষ্ট ‘নোচে’ নদীটি এই উপত্যকার জীবন ও সংস্কৃতিকে রূপ দিয়েছে। তবে নামকরণের উৎস জল হলেও, বিশেষ করে গ্রীষ্মকালে এই উপত্যকা আল্পসের চমৎকার রোদে ঝলমল করে ওঠে, যা এর জনপ্রিয় নামের সঙ্গে পুরোপুরি মিলে যায়।

জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য

অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ থাকা এই উপত্যকার স্থাপত্য ও খাবারে যেমন দুই সংস্কৃতির ছাপ রয়েছে, তেমনি ইতালীয় ভাষার পাশাপাশি এখানে জার্মান ভাষাও প্রচলিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উঁচুতে অবস্থিত এই উপত্যকাটি ১৩টি শহর, ১০০টিরও বেশি আলপাইন হ্রদ, ঘন বন আর ৩৭০০ মিটারের বেশি উঁচু পর্বতশৃঙ্গ দিয়ে ঘেরা।

জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য

গ্রীষ্মকালে এই উপত্যকা অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত হয়। এখানকার নোচে নদীটি ইউরোপের অন্যতম সেরা হোয়াইট-ওয়াটার নদী, যেখানে একাধিকবার বিশ্ব রাফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। যারা রোমাঞ্চ পছন্দ করেন, তাদের জন্য এখানকার রাফটিং এক দারুণ অভিজ্ঞতা। এ ছাড়া আল্পসের অন্যতম বৃহত্তম স্টেলভিও ন্যাশনাল পার্ক এবং অ্যাডামেলো ব্রেন্টা ন্যাচারাল পার্ক-এর সুপরিচ্ছন্ন ট্রেইলগুলোতে ট্রেকিং ও হাইকিং করার সুযোগ রয়েছে। পর্বতগুলোর উঁচুতে থাকা হিমবাহের হ্রদগুলো জুলাই মাসেও বরফাবৃত থাকে, যার চারপাশের নিস্তব্ধতা এক অন্য জগৎ তৈরি করে।

জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য

অন্যদিকে, যারা একটু শান্ত পরিবেশ চান, তাদের জন্য রয়েছে প্রাচীনকাল থেকে চলে আসা ‘ফরেস্ট বাথিং’ (বনে সময় কাটানো) এবং প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের খনিজসমৃদ্ধ পানির থেরাপিউটিক স্পা রিসোর্ট ‘তেরমে দি পেজো’ ও ‘তেরমে দি রাব্বি’।

জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য

শীতকালে এটি হয়ে ওঠে স্কি-প্রেমীদের অন্যতম সেরা কেন্দ্র। ক্যাম্পিগ্লিও ডলোমিটি দি ব্রেন্টা সার্কিটসহ এখানকার শত শত কিলোমিটারের স্কি ট্রেইল এবং ‘পাসো তোনালে’র তুষারপাত পর্যটকদের মুগ্ধ করে। যারা স্কি করেন না, তাদের জন্য রয়েছে স্নো-শুয়িং ও শীতকালীন হাঁটার ব্যবস্থা। উপত্যকার প্রধান শহর মালে-র ‘মিউজিয়াম অব সোলান্দ্রা কালচার’-এ শতাব্দীর প্রাচীন খামার জীবন ও প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষের ইতিহাস সংরক্ষিত আছে। এখানকার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় রয়েছে পোলেন্তা, স্থানীয় চিজ, মাশরুমের পদ এবং নোচে নদীর স্বাদু পানির মাছ।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত