আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ২৩:০১আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২৩:০৪

পরীক্ষামূলক উড্ডয়নের সময় একঘেয়েমি কাটাতে আকাশে উড়োজাহাজ দিয়ে ‘আই অ্যাম বোরড’ (আমি বিরক্ত) লিখে বসেছেন এক তরুণ পাইলট। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। প্রায় দুই ঘণ্টার ওই পরীক্ষামূলক উড্ডয়নের সময় পাইলটের তৈরি করা এই দুষ্টুমিভরা ফ্লাইটের রুটটি ধরা পড়েছে একটি অনলাইন ট্র্যাকিং অ্যাপে।

অনলাইন ট্র্যাকিং অ্যাপ ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শনিবার বেলা সাড়ে ১১টায় লিভারপুল থেকে রেভনএয়ার-এর একটি হালকা উড়োজাহাজ উড্ডয়ন করে। এরপর সেটি উইরাল উপদ্বীপ, চেশায়ার এবং উত্তর ওয়েলসের আকাশে চক্কর কাটে।

এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজের একটি সিলিন্ডার প্রতিস্থাপনের পর সবকিছু ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে একজন তরুণ ফ্লাইং ইনস্ট্রাক্টর পাইপার টমাহক মডেলের উড়োজাহাজটি নিয়ে আকাশে ওড়েন। দুপুর দেড়টায় সেটি আবার মার্সিসাইডে নিরাপদে অবতরণ করে।

এয়ারলাইন্সের অপারেশন ম্যানেজার ওয়েন ব্যারেট বলেন, আমার মনে হয় পাইলট সত্যিই কিছুটা ক্লান্ত বোধ করছিলেন, কারণ এটি কেবলই একটি টেস্ট ফ্লাইট ছিল। তবে যা-ই হোক না কেন, এই উড্ডয়নে বেশ দক্ষতার প্রদর্শন ছিল।

তিনি আরও বলেন, আকাশে এই শব্দগুলো ফুটিয়ে তুলতে তাকে শেষ পর্যন্ত অনেক বেশি মনোযোগ দিতে হয়েছিল, তাই তিনি হয়তো পুরোপুরি বিরক্ত হতে পারেননি। এই ঘটনার পর আমরা ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে পারলেও পাইলট কোনও শাস্তি পাচ্ছেন না। উড়োজাহাজটি এখন নিরাপদে হ্যাঙ্গারে আছে এবং পাইলট ছুটিতে আছেন।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা