পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১৮:০৬ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৮:০৬

পিতৃত্বের আইনি স্বীকৃতি পাওয়ার পর বেলজিয়ামের রাজপুত্র হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৬ বছর বয়সী সাবেক গাড়ি বিক্রেতা (কার সেলসম্যান) ক্লেমেন্ট ভ্যান্ডেনকারকহোভ। তিনি দেশটির রাজপুত্র লরেন্ট এবং বেলজিয়ান গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের সন্তান।

প্রায় ছয় মাস আগে নগর ভবনে এক অনুষ্ঠানে রাজপুত্র লরেন্ট আইনিভাবে তাকে নিজের সন্তান ও উত্তরাধিকারী হিসেবে মেনে নেন। তবে সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে এসেছে। রাজপুত্রের স্বীকৃতি পেলেও তিনি কোনও রাজকীয় ভাতা পাবেন না এবং রাজপরিবারের উত্তরাধিকারের তালিকায়ও তার নাম থাকবে না। ফলে রাজকীয় কোনও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি অংশ নেবেন না।

নিজের বাবার পদবি স্যাক্স-কোবার্গ ব্যবহার করবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন ক্লেমেন্ট।

ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের আসল নাম আইরিস ভ্যান্ডেনকারকহোভ। ২০০৩ সালে প্রিন্সেস ক্লেয়ারকে বিয়ের আগে তার সঙ্গে রাজপুত্র লরেন্টের সম্পর্ক ছিল। ভ্যালেন্টাইন ড্রোন প্রামাণ্যচিত্রে ক্লেমেন্ট জানান, ২০১৩ সালে একটি শপিং সেন্টারে না চিনেও বাবার সঙ্গে তার হঠাৎ দেখা হয়েছিল। ১৬ বছর বয়সে মা তার কাছে বাবার পরিচয় প্রকাশ করেন। এরপর বাবার সঙ্গে যোগাযোগ করে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন তারা। পরীক্ষায় ৯৯.৫ শতাংশ ডিএনএ মিলে গেলে রাজপুত্র লরেন্ট তাকে সন্তান হিসেবে মেনে নেন।

লরেন্টের এই ডিএনএ পরীক্ষা তার বাবা সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্টের কথা মনে করিয়ে দেয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২০ সালে আলবার্ট তার এক কন্যা সন্তানকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সে সময় শিল্পী ডেলফাইন বোয়েল রাজকীয় অধিকার পান এবং তিনি নিজেকে ডেলফাইন ডি স্যাক্স-কোবার্গ হিসেবে পরিচয় দেন। ২০১৩ সালে বেলজিয়ামের আইন পরিবর্তনের পর থেকে শুধু কয়েকজন নির্দিষ্ট সদস্য রাজকীয় ভাতা পান।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
ককরোচের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, শত শত ট্রেন বাতিল
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সর্বশেষ খবর
সব সময় মন খারাপ থাকে? সাধারণ বিষণ্ণতা আর ডিপ্রেশনের পার্থক্য কী
সব সময় মন খারাপ থাকে? সাধারণ বিষণ্ণতা আর ডিপ্রেশনের পার্থক্য কী
যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
ডিএমপির অভিযানে গ্রেফতার আরও ৫২৩
ডিএমপির অভিযানে গ্রেফতার আরও ৫২৩
ককরোচের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, শত শত ট্রেন বাতিল
ককরোচের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, শত শত ট্রেন বাতিল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক