রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য এ মস্কো ও কিয়েভ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে কিয়েভে উইটকফ ও কুশনারের প্রথম সফর।
শুক্রবার তারা সফর শুরু করবেন। শনিবার মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর রবিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।
ট্রাম্পের দুই দূতের এই সফরের ১০ দিন আগে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ মস্কোয় রাশিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন। যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ গোয়েন্দা কর্মকর্তারা পুতিনকে কূটনীতির পথে আনতে পারবেন কি না, তা জানার চেষ্টা করছিলেন র্যাটক্লিফ।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করে সফর নিয়ে আলোচনা করেন উইটকফ ও কুশনার।
কিয়েভ সফর নিয়ে কয়েক মাস ধরে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। তবে গত কয়েক দিনে বিভিন্ন কারণে সফরটি কয়েকবার বাতিল হওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত এ সপ্তাহান্তেই সফরটি হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: অ্যাক্সিওস

যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ






