লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু এবং দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 
 
তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ লেবাননের কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে দুই শিশুসহ ৯ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হন। একই শহরে বেসামরিক একটি গাড়ি লক্ষ্য করে চালানো পৃথক ড্রোন হামলায় গাড়িতে থাকা দুই স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান।
 
এর আগে রাতে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় উচ্ছেদ বার্তা জারি করার পর একটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সামরিক স্থাপনার কাছাকাছি একটি ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেটি বিস্ফোরক ড্রোন উৎক্ষেপণে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

 

/এসএইচএম/
সম্পর্কিত
গুপ্তচরবৃত্তির অভিযোগে আদালতে ব্রিটিশ নাবিক
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ, চালাচ্ছেন দেশও: ইরানি কূটনীতিক
সর্বশেষ খবর
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
আ.লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক
আ.লীগকে নিয়ে অতিরিক্ত মাতামাতি বুমেরাং হতে পারে: সাইফুল হক
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের