রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯

আসন্ন শীত মৌসুমে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কায় কিয়েভকে নিজদের মজুদ থেকে বাড়তি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের সমর্থক দেশগুলোর এক ভিডিও কনফারেন্সে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জরুরি ভিত্তিতে এসব পিএসি-২ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সম্মেলনে বরিস পিস্টোরিয়াস সতর্ক করে বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী খুব ধীরগতিতে এগোতে থাকায় তারা এখন বিমান হামলার মাধ্যমে ইউক্রেনের অর্থনৈতিক ভিত্তি, বিদ্যুৎকেন্দ্র, বন্দর ও নাগরিক অবকাঠামো ধ্বংস করার পথ বেছে নিয়েছে। শীতের কারণে তাপমাত্রা কমলে এই বিমান হামলার মাত্রা বহুগুণ বাড়বে এবং ক্ষতির পরিমাণ আরও বড় আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পিস্টোরিয়াস জানান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জার্মানি ইউক্রেনকে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দূরপাল্লার গোলাবারুদ সরবরাহ অব্যাহত রাখবে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা জানান, কিয়েভ প্রায় ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয়ের চুক্তির প্রক্রিয়া চালালেও সেগুলো হাতে পেতে কয়েক বছর সময় লাগবে। তাই মিত্র দেশগুলোকে তাদের বর্তমান মজুদ থেকেই ইউক্রেনকে সহায়তা করার অনুরোধ জানান তিনি। 

অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে সব পক্ষকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা ২০২২ সালের মে মাসের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া ৯০ বিলিয়ন ইউরোর একটি তহবিলের কিছু অংশ ব্যবহার করে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ব্যবস্থার জরুরি রসদ কেনার বিষয়ে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো।

/এসএইচএম/
সম্পর্কিত
বিবেক রামাস্বামীকে হারিয়ে ওহাইয়োর নতুন গভর্নর ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন
কমান্ডারদের ওপর হামলা হলে ‘শত্রু নেতাদের’ হত্যার হুমকি ইরানের
এল-সাইয়েদের স্ত্রী কে এই সারাহ জুকাকু, ভারতীয় যোগসূত্র কী?
সর্বশেষ খবর
হামজাকে নয়, শ্রীলঙ্কার কোচের পছন্দ বাংলাদেশের ফারহান!
হামজাকে নয়, শ্রীলঙ্কার কোচের পছন্দ বাংলাদেশের ফারহান!
একসঙ্গে ৮ পিস্তল দেখালেন যুবক, বললেন ‘মরণের টিকিট এনেছি, চাঁদাবাজি বন্ধ কর’
একসঙ্গে ৮ পিস্তল দেখালেন যুবক, বললেন ‘মরণের টিকিট এনেছি, চাঁদাবাজি বন্ধ কর’
বিবেক রামাস্বামীকে হারিয়ে ওহাইয়োর নতুন গভর্নর ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন
বিবেক রামাস্বামীকে হারিয়ে ওহাইয়োর নতুন গভর্নর ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন
ভুটানকে হারিয়ে হামজার জন্য পথটা সহজ করতে চায় বাংলাদেশ
ভুটানকে হারিয়ে হামজার জন্য পথটা সহজ করতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত