কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সাঁত-ব্রিজিদ-দিবেরভিল শহরে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কুইবেক প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে এর চার আরোহীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সার্জেন্ট অদ্রে-আন বিলোদো জানান, হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েক দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি। পুলিশের তথ্য অনুযায়ী, হাইওয়ে ১০-এর পাশের র্যাং দে এসকসাইস সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। জরুরি ফোনে একটি হেলিকপ্টার বিপদে পড়ার এবং পরে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার খবর পায় পুলিশ।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত ১০টার আগ পর্যন্ত সেখানে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছিল।কুইবেকের স্যুরেতে দু কুইবেকের মেজর ক্রাইম ইউনিটের নেতৃত্বে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এতে অপরাধস্থল বিশ্লেষক ও কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও যুক্ত হয়েছেন।
গ্রিসে গ্যাস বিস্ফোরণে চার মার্কিনিসহ নিহত ৬