রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। শনিবার দুই দেশই হতাহতের এ তথ্য জানিয়েছে। পঞ্চম বছরে গড়ানো যুদ্ধের মধ্যে উভয় পক্ষই হামলা আরও জোরদার করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি, জাপোরিঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। রাজধানী কিয়েভেও কয়েক জন আহত হয়েছেন। এর এক দিন আগে রুশ হামলায় শহরটিতে সাত জন নিহত হয়েছিলেন।

শীত সামনে রেখে কিয়েভে হামলা আরও বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেন, রাশিয়া প্রতিদিনই হামলা বাড়াচ্ছে।

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনীয় হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চার জন নিহত হয়েছেন। মস্কোর নিয়োগ করা খেরসন অঞ্চলের দখলদার প্রশাসনের প্রধান ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আসকানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। ধ্বংসস্তূপের নিচ থেকে ২২ ও ২০ বছর বয়সি দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

কিয়েভের সলোমিয়ানস্কি এলাকায় রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি সোভিয়েত আমলের আবাসিক ভবন পরিষ্কার করছিলেন বাসিন্দারা। ৪৩ বছর বয়সী ওলেক্সান্ডার গোরলাচভ জানান, শনিবার ভোরে তার বৃদ্ধ বাবা-মায়ের ভিডিও কল পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফেরেন। তিনি বলেন, হামলায় তাদের বাসা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মায়ের সেলাই মেশিনও নষ্ট হয়ে গেছে।

তবে পরিবারের সবাই বেঁচে থাকায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ বলে জানান গোরলাচভ। রুশ হামলা বাড়তে থাকায় পরিবারটি নিরন্তর চাপের মধ্যে থাকলেও কিয়েভ ছাড়ার পরিকল্পনা নেই বলে জানান তিনি। জাপোরিঝিয়া অঞ্চলের রুশ-নিয়োগ করা কর্মকর্তা ইয়েভগেনি বালিতস্কি জানান, রাতের ইউক্রেনীয় হামলায় ওই অঞ্চলের রুশ-অধিকৃত অংশে আরও তিন জন নিহত হয়েছেন।

জাতিসংঘের কর্মকর্তারা যুদ্ধটিতে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছেন। এদিকে চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধের একটি সমঝোতা হবে। তবে অনেক পর্যবেক্ষকের কাছে সেই সম্ভাবনা এখনো দূরের বলে মনে হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
ভোটার তালিকা পরিবর্তন, যে নির্দেশ দিলো নির্বাচন কমিশন
সর্বশেষ খবর
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
কত বয়স পর্যন্ত বাড়ে শিশুর উচ্চতা, দেরি হলে কী করবেন
কত বয়স পর্যন্ত বাড়ে শিশুর উচ্চতা, দেরি হলে কী করবেন
৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা
৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র