‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি? 

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ অক্টোবর ২০২৬, ১৩:১৪ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৩:১৪

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রধান কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাড়ে আট ফুট উঁচু মূর্তি প্রদর্শনীতে রাখা হয়েছে। ২৩ ক্যারেট সোনার প্রলেপযুক্ত নগ্ন এই মূর্তিটি মার্কিন ক্ষমতার একটি বিকৃত রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

‘দ্য অরেঞ্জ প্লেগ’ বা ‘কমলা রঙের মহামারী’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন ডেনমার্কের শিল্পী জেন্স গ্যালশিয়ট। শিল্পীর মতে, ট্রাম্পের পরিবেশগত হুমকি এবং নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার প্রতি তার অবস্থানকে প্রতীকীভাবে ফুটিয়ে তুলতেই এই মূর্তি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ট্রাম্প আমার বিশ্বাসের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছেন’।

স্ট্রাসবুর্গ থেকে টেলিফোনে শিল্পী গ্যালশিয়ট জানান, ‘ট্রাম্প সোনা পছন্দ করেন। একদিক থেকে আমি মনে করি তিনি এই ভাস্কর্যটি পছন্দ করবেন’। তামা দিয়ে তৈরি এই ভাস্কর্যের নামকরণ করা হয়েছে ‘কিং অব ইনজাস্টিস’ বা অন্যায়ের রাজা। এতে দেখানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট একজন দুর্বল ও ক্ষুদ্র ব্যক্তির কাঁধে বসে আছেন, এবং তার উরু ও পেট সেই ব্যক্তির মাথা শক্ত করে জড়িয়ে রয়েছে।

মূর্তির বেদিতে লেখা রয়েছে, আমি এক ব্যক্তির পিঠে বসে আছি। সে আমার বোঝার নিচে ডুবে যাচ্ছে। আমি তাকে সাহায্য করার জন্য যেকোনও কিছু করব, শুধু তার পিঠ থেকে নামা ছাড়া।

এই প্রদর্শনীর পেছনে সরাসরি ইউরোপীয় ইউনিয়নের কোনও ভূমিকা নেই, বরং এর পৃষ্ঠপোষকতা করেছেন ডেনমার্কের রাজনীতিবিদ পার ক্লাউসেন। ইউরোপীয় পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যরা পার্লামেন্ট চত্বরে প্রদর্শনী আয়োজনের অধিকার রাখেন, তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। অনুমতি পাওয়ার বিষয়টিকে শিল্পী গ্যালশিয়ট ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের একধরনের পরোক্ষ অনুমোদন হিসেবে দেখছেন।

বামপন্থী রাজনৈতিক দল ‘দ্য লেফট’-এর সদস্য এবং ডেনমার্কের রেড-গ্রিন অ্যালিয়েন্স পার্টির রাজনীতিবিদ পার ক্লাউসেন বলেন, বিশ্বে ক্ষমতা কীভাবে ব্যবহৃত হয় তা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। তিনি বলেন, ইউরোপের মানুষের জন্য ট্রাম্পের কার্যক্রম একটি বড় সমস্যা। চরম ডানপন্থী কিছু মানুষ ছাড়া এই প্রদর্শনীর প্রতিক্রিয়া বেশ ইতিবাচক বলে জানিয়েছেন তিনি।

এই অস্থায়ী প্রদর্শনীটি বৃহস্পতিবার পর্যন্ত প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। এছাড়া পথচারীদের মধ্যে বিতরণের জন্য এই মূর্তির এক হাজারের বেশি থ্রিডি-প্রিন্টেড ক্ষুদ্রাকৃতির সংস্করণ ‘প্রোটেস্ট টোকেন’ বা প্রতিবাদের প্রতীক হিসেবে রাখা হয়েছে। এই শিল্পকর্মটি এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং ব্রাজিলের কপ৩০ জলবায়ু সম্মেলনেও প্রদর্শিত হয়েছিল এবং আগামী মাসে তুরস্কের আনতালিয়াতে হতে যাওয়া কপ৩১-এ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এই শিল্পকর্ম নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

/এএস/ 
সম্পর্কিত
পুতিনের জন্মদিনে রাশিয়ার নৃশংস হামলা, ইউক্রেনে নিহত শিশুসহ ৩২
ইরান যুদ্ধে ৮১ সামরিক বিমান হারালো যুক্তরাষ্ট্র, ক্ষতি কত জানালো মার্কিন বাহিনী
‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না, আক্ষেপ ট্রাম্পের
সর্বশেষ খবর
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী
কাশফুলের সাদা মেঘে শরতের আমেজ, ঘুরে আসুন সানভ্যালি আফতাব নগর
কাশফুলের সাদা মেঘে শরতের আমেজ, ঘুরে আসুন সানভ্যালি আফতাব নগর
সুন্দরবন থেকে ৬টি একনলা বন্দুক উদ্ধার
সুন্দরবন থেকে ৬টি একনলা বন্দুক উদ্ধার
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার