যে অবিশ্বাস্য সেতুতে মেঘের ওপর দিয়ে চলে গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭

সাধারণত সেতু নদীর ওপর দিয়ে পারাপারে সাহায্য করে। তবে বিশ্বে এমনও এক সেতু রয়েছে, যা আপনাকে মেঘ স্পর্শ করার অনুভূতি দেবে। রিপলি’স বিলিভ ইট অর নট!-এর ‘সিক দ্য স্ট্রেঞ্জ’-এ বিশ্ব প্রকৌশলবিদ্যার এমনই এক অবিশ্বাস্য কীর্তি তুলে ধরা হয়েছে। যেটি হলো ফ্রান্সের মিলো ভায়াডাক্ট সেতু।

তর্ন উপত্যকার ওপর গড়ে ওঠা এই মিলো ভায়াডাক্ট কেবল বিশালই নয়, এটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। পুরো সেতুটি ৮ হাজার ৭০ ফুট দীর্ঘ এবং এর ভার বহন করছে সাতটি সুউচ্চ কংক্রিটের স্তম্ভ। কেবল এর সবচেয়ে উঁচু স্তম্ভটির উচ্চতাই ৮০৪ ফুট, যা বেশিরভাগ আকাশচুম্বী অট্টালিকার চেয়েও উঁচু! এর মাস্তুলসহ সর্বোচ্চ বিন্দুর উচ্চতা উপত্যকা থেকে ১ হাজার ১২৫ ফুট। অর্থাৎ নিজের গাড়িতে বসেই আপনি ভেসে থাকবেন শূন্যে।

এই সেতু এতটাই বিশাল যে মহাকাশ থেকেও এটি স্পষ্টভাবে দেখা যায়। সেতুর নকশা করা হয়েছে এর চারপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলিয়ে। ঘন কুয়াশায় যখন নিচের স্তম্ভগুলো ঢাকা পড়ে যায়, তখন মনে হয় পুরো সেতুটি যেন আকাশে ভেসে আছে। এমন এক অনুভূতি হয় যে, এক মুহূর্তে আপনি স্বাভাবিক গাড়ি চালাচ্ছেন, আর পর মুহূর্তেই ভেসে বেড়াচ্ছেন উপত্যকার মেঘের ওপর।

বাস্তব জগতের এই অসাধারণ বিজ্ঞান ও তাক-লাগানো দৃশ্যরূপের চমৎকার মেলবন্ধনের কারণেই বিশ্বজুড়ে কৌতূহল জাগানো অনন্য এই সেতু স্থান করে নিয়েছে ‘সিক দ্য স্ট্রেঞ্জ’-এ।

/এএ/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কেন? স্মৃতি-আবেগ-মস্তিষ্কের খেলা, কী বলছে বিজ্ঞান
ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে অজিত দোভালের ফোনালাপ
সর্বশেষ খবর
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা: দিনে কত টাকার ক্ষতি হচ্ছে জানেন?
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস