ইউক্রেনকে ইইউ’র ঋণ দেওয়া নিয়ে যা জানালেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৬ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৬

আগামী বছরের বাজেট ঘাটতি মেটাতে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের লড়াই চালিয়ে যেতে ইউরোপীয় ইউনিয়নকে সম্ভবত ইউক্রেনকে নতুন ঋণ দিতে হবে বলে জানিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল। শুক্রবার (১৬ অক্টোবর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন শুরুর আগে মিখাল বলেন, ইউরোপীয় আর্থিক সহায়তা অব্যাহত থাকতে হবে। দীর্ঘস্থায়ী যুদ্ধে আর্থিক সহায়তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি চালিয়ে যেতেই হবে... আর এই সহায়তা আসতে হবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেই।

গত বছরের ডিসেম্বরে ইইউ নেতারা ইউক্রেনকে ৯ হাজার কোটি ইউরোর বা ১ হাজার ১ কোটি ডলার ঋণ দিতে সম্মত হন, যা ২০২৬ ও ২০২৭ সালের আর্থিক প্রয়োজনের বড় অংশ মেটানোর কথা। তবে কিয়েভ বলেছে, আগামী বছর প্রতিরক্ষা ও নিয়মিত বাজেট ব্যয়ে তাদের ৭ হাজার কোটি ডলারের বেশি ঘাটতি দেখা দেবে।

ইইউতে জব্দ থাকা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে অর্থায়নের পক্ষে কিছু ইউরোপীয় সরকার চাপ দিয়েছে। তবে এসব সম্পদের বেশির ভাগ যে বেলজিয়ামে রয়েছে, সেই দেশ এবং আরও কয়েকটি ইইউ সদস্য এ ধারণা আটকে দিয়েছে।

মিখাল বলেন, এবারও সম্ভাব্য সমাধান আরেকটি ইইউ ঋণ। তিনি বলেন, ইউরোপ এই পদ্ধতি অনেকবার ব্যবহার করেছে, তাই ইউরোপের কাছে একটি জানাশোনা ব্যবস্থা। তিনি আশা করেন, ইউরোপের অনেক দেশে নির্বাচনের বছর শুরুর আগে, এ বছর শেষ হওয়ার আগেই ২০২৭ সালের জন্য ইউক্রেনকে বাড়তি অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারবেন ইইউ নেতারা।

৯ হাজার কোটি ইউরোর ঋণের অর্থ জোগাতে ইইউ তার অভিন্ন বাজেটের বিপরীতে ঋণ নিচ্ছে। আরেকটি ঋণের অর্থ কীভাবে আসবে, এ প্রশ্নে মিখাল বলেন, আমরা পথ খুঁজে বের করব, কারণ ইউরোপ সাধারণত পথ খুঁজে পায়। আপনি সবচেয়ে অন্ধকার মুহূর্তে পৌঁছান, তারপর পথ খুঁজে পবেন।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
ককরোচ প্রধান দিপকের বাড়িতে পুলিশের অভিযান, বিক্ষোভ ঘিরে যে বার্তা দিলেন
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
সর্বশেষ খবর
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা