কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ২১:২৭ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২১:২৭

কানাডার আলবার্টা প্রদেশ স্বাধীনতার বিষয়ে বাধ্যতামূলক গণভোটের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ফলাফলে এ চিত্র দেখা গেছে। মার্কিন চরম ডানপন্থিদের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের জন্য এটি একটি ধাক্কা।

সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি ও শীর্ষস্থানীয় বেসরকারি নেটওয়ার্ক সিটিভি ফেডারেলপন্থি পক্ষের স্বস্তিদায়ক জয়ের পূর্বাভাস দিয়েছে। এক-তৃতীয়াংশের বেশি ব্যালট গণনার পর সরকারি ফলাফলে জাতীয় ঐক্যের পক্ষে ৭৬ শতাংশেরও বেশি সমর্থন দেখা গেছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তি দিয়েছিলেন, ভোটটি সবচেয়ে খারাপ সময়ে হচ্ছে। তার বক্তব্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন যখন বাণিজ্যযুদ্ধ চালাচ্ছে এবং সংযুক্তির হুমকি দিচ্ছে, তখন জাতীয় স্থিতিশীলতা প্রয়োজন। প্রদেশটির রাজধানী এডমন্টনের যে রেস্তোরাঁয় শীর্ষস্থানীয় একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ফলাফল দেখছিল, সেখানে বিষণ্ন পরিবেশ নেমে আসে।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলবার্টা প্রসপারিটি প্রজেক্টের শীর্ষ নেতা জেফ্রি রাথ সাংবাদিকদের বলেন, সোমবারের ভোটের ফলাফল সত্ত্বেও স্বাধীন আলবার্টার জন্য তার প্রচেষ্টা অবশ্যই চলবে। তিনি বলেন, এই লড়াই থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি।

ফল ঘোষণার আগে এডমন্টনে ফেডারেলপন্থিদের নির্বাচনী রাতের অনুষ্ঠানে একটি ব্যান্ড ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় প্রস্তুতি নিচ্ছিল। জাতীয় ঐক্যের পক্ষে প্রদেশজুড়ে প্রচারণা চালানো সংগঠন ফরএভার কানাডিয়ানের প্রধান থমাস লুকাশুক বলেন, কানাডিয়ানদের উদ্দীপনা ও দৃঢ়তা দেখা ছিল অসাধারণ।

রক্ষণশীল নেত্রী ও আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, তিনি স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন, তবে প্রদেশকে বিভক্ত করে রাখা এ প্রশ্নের নিষ্পত্তি করতেই তিনি গণভোট ডেকেছিলেন। তার ভাষ্য, ফেডারেলপন্থিদের জয় হলে বিচ্ছিন্নতার প্রশ্নের অবসান ঘটবে। বিশ্বে চতুর্থ বৃহত্তম তেলের মজুদ রয়েছে আলবার্টায়। তেলশিল্প ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভই বিচ্ছিন্নতাবাদী গতির বড় চালিকাশক্তি। কার্নির পূর্বসূরি জাস্টিন ট্রুডোকে বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বালানোর জন্য দায়ী করেছেন স্মিথ। তার অভিযোগ, জলবায়ুপন্থি এজেন্ডা এগিয়ে নিতে ট্রুডো তেল উৎপাদন দমনের চেষ্টা করেছিলেন।

আলবার্টার স্বাধীনতার উদ্যোগ ট্রাম্পের মিত্রদের কাছ থেকেও নিরবচ্ছিন্ন আগ্রহ কুড়িয়েছে। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট আলবার্টাকে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক অংশীদার বলেছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ট্রাম্পের শীর্ষ সমর্থক ইলন মাস্ক এ মাসে এক্স-এ পোস্ট করেছেন, আলবার্টার আলাদা হওয়া উচিত।

বিচ্ছিন্নতাবাদী নেতারা মার্কিন পররাষ্ট্র দফতরেও বৈঠক করেছেন এবং রিপাবলিকান রাজনৈতিক কর্মীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আলবার্টায় বেড়ে ওঠা কার্নি গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রদেশ ও অটোয়ার সম্পর্কের উন্নতিতে কাজ করেছেন। আলবার্টার আরও বিটুমিন বিদেশে রফতানির জন্য নতুন পাইপলাইন এগিয়ে নিতে তিনি স্মিথের সঙ্গে অংশীদারত্ব করেছেন, যে প্রকল্প ট্রুডোর আমলে অসম্ভব বলে বিবেচিত হতো।

এডমন্টনে ভোট দেওয়া ৪৪ বছর বয়সী হেলি এরদেগার্দ কিছু বিচ্ছিন্নতাবাদীর এ ধারণায় অস্বস্তি প্রকাশ করেন যে, আলবার্টা কানাডার বাকি অংশের সঙ্গে তার তেল রাজস্ব অতিরিক্ত ভাগ করতে বাধ্য হচ্ছে। এএফপিকে তিনি বলেন, আমার মনে হয়, নিজস্ব দেশ গড়ার চেষ্টা নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার আগে সহযোগিতার জন্য আমাদের আরও কাজ করা দরকার।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসএইচএম/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন