ফ্রান্সে চার লাখের বেশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ, রাত নামতেই সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯

গত সপ্তাহের অস্থিরতার পুনরাবৃত্তি রোধে বিশাল নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শনিবার ফ্রান্সে শত শত হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও রাত নামার সঙ্গে সঙ্গে প্যারিস ও মার্সেইসহ বিভিন্ন শহরে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে এই বিক্ষোভে ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে শ্রমিক ইউনিয়নের দাবি, প্রকৃত সংখ্যা এর দ্বিগুণেরও বেশি।

মূল বিক্ষোভটি অনুষ্ঠিত হয় প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রান্তে। সেখানে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং বৈষম্য বৃদ্ধির প্রতিবাদে কমপক্ষে ১ লাখ ১০ হাজার মানুষ জড়ো হন। তবে মূল সমাবেশ শেষ হওয়ার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। একটি ঠান্ডা ও বৃষ্টির সন্ধ্যায় প্রায় ৫০০ জন মুখ ঢাকা তরুণের একটি দল পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে যুবকরা রাস্তা আটকে দেওয়ার জন্য ময়লার কৌটায় আগুন ধরিয়ে দেয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট ও বোতল নিক্ষেপ করে। পুলিশ জানায়, এ সময় দুটি গহনার দোকানসহ বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

এছাড়া লিয়ন, বোর্দো, গ্রেনোবল, ক্লেরমোঁ-ফেরাঁ, লিলি, রেনেস, নান্তেস এবং টুলুসেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস বলেন, ‘প্রায় প্রতিটি মিছিলেই আমরা এ ধরনের উচ্চঝুঁকিপূর্ণ গোষ্ঠীর উপস্থিতি দেখেছি। তারা মূল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে সহিংসতা চালানোর চেষ্টা করেছে’। এ সময় তিনি চরম বামপন্থী কর্মী এবং অপরাধী চক্রগুলো অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

/এএস/ 
সম্পর্কিত
মক্কা-মদিনায় হামলার খবর অস্বীকার হুথিদের
‘আজই’ ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ফ্রান্সে গণবিক্ষোভ ও সংঘর্ষের জেরে গ্রেফতার ১০০০, প্যারিস থেকে মার্শেই জুড়ে থমথমে পরিস্থিতি
সর্বশেষ খবর
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
দেশের উন্নয়নে প্রধান বাধা কী, জানালেন সমাজকল্যাণ মন্ত্রী
দেশের উন্নয়নে প্রধান বাধা কী, জানালেন সমাজকল্যাণ মন্ত্রী
৮ পৌরসভার একটিতেও নেই ভাগাড়, বর্জ্য ফেলা হয় যেখানে-সেখানে
৮ পৌরসভার একটিতেও নেই ভাগাড়, বর্জ্য ফেলা হয় যেখানে-সেখানে
মক্কা-মদিনায় হামলার খবর অস্বীকার হুথিদের
মক্কা-মদিনায় হামলার খবর অস্বীকার হুথিদের
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ