জার্মানিতে শপিং সেন্টারে হামলায় জড়িত সন্দেহে ২ ভাই গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ১১:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১১:০৪

গ্রেফতার জার্মানির অন্যতম বৃহৎ শপিং সেন্টারে হামলার পরিকল্পনাকারী সন্দেহে দেশটির পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। তাদের পশ্চিমাঞ্চলীয় শহর ওবারহুসেন থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বিষয়টি জানা গেছে।

চারদিন আগে বার্লিনের একটি শপিং সেন্টারে বড়দিনের ভিড়ে এক ব্যক্তি ট্রাক চালিয়ে ১২ জনকে হত্যা করে।

গ্রেফতারকৃতদের বয়স ২৮ ও ৩১ বছর। তারা মূলত কসোভো থেকে আসা। পুলিশ জানায়, গোপন তথ্য পাওয়ার পর স্পেশাল ফোর্সের সদস্যরা ডুইসবার্গ থেকে এই দুই ভাইকে গ্রেফতার করে।

তদন্তকারীরা অনুসন্ধান করছেন, হামলায় আরও কেউ জড়িত ছিলেন কিনা। তবে হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে পুলিশ এখনও ২৪ বছরের তিউনিসীয় নাগরিক আনিস আমরিকে খুঁজছে।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জার্মানিতে এটাই আইএসের সবচেয়ে ভয়াবহ হামলা। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম