২০৪৫ সাল নাগাদ কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে চায় জার্মানি

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ১৪:১০আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪:১০

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, তার দেশ ২০৪৫ সাল নাগাদ কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে চায়। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আঙ্গেলা ম্যার্কেল বলেন, জলবায়ু সুরক্ষায় অন্যান্য উন্নত দেশের মতো জার্মানিরও একটি বিশেষ দায়িত্ব রয়েছে। এই কারণেই আমরা নির্গমন হ্রাসের জন্য আরও কঠিন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ২০৪৫ সাল নাগাদ আমরা জলবায়ু নিরপেক্ষ হতে চাই।

তিনি বলেন, ২০১৫ সালের প্যারিস সম্মেলনে আমরা একাধিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তার অধিকাংশই খাতা কলমে থেকে গেছে। সেগুলোর বাস্তবায়ন হয়নি। এবার আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

জার্মান চ্যান্সেলর বলেন, পুরো দুনিয়া এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে। ফলে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দরকার।

/এমপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের